Need Assessments study on Flood-hit Community at South Alipur Village, Daganbhuiya, Feni by Praniseba Trust
প্রাণিসেবা ট্রাস্ট, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল স্বীকৃত প্রাণিচিকিৎসা ও পরামর্শ প্রতিষ্ঠান প্রাণিসেবি বাংলাদেশ ভেটেরিনারি সার্ভিস -এর একটি সিস্টার কনসার্ন। উদ্ভূত পরিস্থিতিতে বন্যা কবলিত প্রাণি ও প্রাণি অভিভাবকের পাশে দাঁড়ানোর স্বেচ্ছাসেবক প্রাণিপ্রেমি সমন্বিত একটি প্রয়াস। আমাদের প্রাথমিক উদ্দেশ্য বানভাসি প্রাণিদের উপযুক্ত প্রাণিকল্যাণে টেকসই ব্যবস্থাপনা নিয়ে কাজ করা। ইতোমধ্যে বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবক শিক্ষার্থী এবং পেশাজীবি যুক্ত হয়েছেন। সুচিন্তিত কর্মপরিকল্পনার মাধ্যমে বন্যার্ত প্রাণিদের ক্ষতি নিরসনে ছোট ছোট পদক্ষেপে কাজ শুরু করেছি। প্রাণিস্বাস্থ্য সম্পর্কিত ঝুঁকি নিরূপন এবং সে মোতাবেক ব্যবস্থা গ্রহণে বেসরকারি/সরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার লক্ষ্যে এ মাসের শুরু ফেনী জেলার দাগনভূঞার দক্ষিণ আলীপুর গ্রামে Need Assessments সার্ভে পরিচালনা করা হয়েছে
